November 14, 2026, 1:02 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৪ বোট জব্দ

হাফিজুর রহমান, ক্রাইম রিপোর্টার, শ্যামনগর (সাতক্ষীরা)।

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের উপস্থিতিতে ইউএনও শামছুজ্জাহান কনক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে ড্রেজার স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোট এবং নওয়াবেঁকী ও আটুলিয়া ইউনিয়নের বড় কুপট এলাকায় সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়। জব্দ বালুর মধ্যে আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানির বালুও রয়েছে।
অবৈধভাবে উত্তোলিত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়। আদালত সূত্র জানায়, জব্দ বোট ও বালু স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরে বালুর পরিমাণ ও বাজারমূল্য নির্ধারণ করে প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, থানা পুলিশ ও নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, বৈধ ইজারা ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তুলছিল, যার ফলে তীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ৯ নভেম্বর থেকে আকস্মিক অভিযান শুরু করে। সচেতন মহল নিয়মিত নজরদারি ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।



ফেসবুক কর্নার