November 19, 2026, 5:48 am
শিরোনাম :
ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তারাগঞ্জে চলন্ত কোচ থেকে ধাক্কা, দুই যাত্রী নিহত

সাজ্জাদ হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচ জিগাতলায় পৌঁছালে কোচের ভেতরে থাকা তিনজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বসুনিয়াপাড়ার লোকমান বসুনিয়ার ছেলে মো. সাকিব বসুনিয়া। তাৎক্ষণিকভাবে অপর নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই শামীমের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার স্টেশনের কর্তব্যরত ফায়ার ফাইটার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে সড়ক অবরোধ করে রেখেছে।



ফেসবুক কর্নার