November 19, 2026, 5:55 am
শিরোনাম :
ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ডাক, ট্রাক সমিতির ভিন্নমত

খন্দকার সামিন ওয়াসী, সিলেট মহানগর প্রতিনিধি।

  1. সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় সর্বস্তরের পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে। প্রচারিত কর্মসূচিতে দাবি আদায়ে সব পরিবহন শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এ কর্মসূচিকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
    ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আবু সরকার জানান, ঘোষিত কর্মবিরতি সম্পর্কে তিনি অবগত নন। তাঁর দাবি, প্রচারিত প্যাডে তাঁর কিংবা সংগঠনের সাধারণ সম্পাদকের কোনো স্বাক্ষর নেই। তাই ট্রাক শ্রমিক সমিতির পক্ষ থেকে এ কর্মসূচিতে অংশ নেওয়া হবে না এবং তাঁরা কর্মবিরতি পালন করবেন না।
    আবু সরকারের এ বক্তব্যে কর্মবিরতি নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। ট্রাক শ্রমিকদের একটি অংশ কর্মসূচিতে অংশ না নেওয়ার অবস্থান নেওয়ায় সোমবার থেকে ঘোষিত কর্মবিরতি কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নেতাদের মতপার্থক্য নিরসন না হলে কর্মসূচি বাস্তবায়নে জটিলতা দেখা দিতে পারে।



ফেসবুক কর্নার