November 19, 2026, 5:47 am
শিরোনাম :
ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধূমকেতু এক্সপ্রেসে চাকরির নামে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার।

 

 

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের অনবোর্ড সার্ভিসে কর্মী নিয়োগের নামে জনপ্রতি দেড় লাখ টাকা আদায়, বেতন আটকে রাখা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এইচ এন্ড এইচ এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে। ভুক্তভোগী ও চাকরি ছেড়ে দেওয়া কর্মীদের দাবি, প্রতিষ্ঠানটির অধীনে সাধারণ কর্মী ও স্টুয়ার্ড পদে নিয়োগের কথা বলে নগদ ও ব্যাংকের মাধ্যমে এসব টাকা নেওয়া হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৪ সালের চার মাস, ২০২৫ সালের ছয় মাস এবং ২০২৬ সালের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। যেসব কর্মীর ব্যাংক কার্ড হয়নি, তাদের ১১ মাসের এবং যাদের কার্ড হয়েছে, তাদের ছয় মাসের বেতন আটকে রাখা হয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া ব্যাংক হিসাবে টাকা পাঠিয়ে তা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া, মূল বেতন ও প্রভিডেন্ট ফান্ডের নথিতে অসংগতি এবং কাজের তুলনায় কম পারিশ্রমিক দেওয়ার অভিযোগও রয়েছে। বকেয়া পাওনা চাইলে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয় বলেও জানান কর্মীরা।

অভিযোগ অনুযায়ী, আর্থিক ও মানসিক হয়রানির কারণে অনেক কর্মী চাকরি ছেড়ে দিলেও তাঁদের জামানত ও বকেয়া বেতন ফেরত পাননি। ভুক্তভোগীরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করার পাশাপাশি আদায় করা টাকা এবং বকেয়া বেতন ফেরত নিশ্চিত করতে হবে।



ফেসবুক কর্নার