November 19, 2026, 5:54 am
শিরোনাম :
ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি।

নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সকাল ৯টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃধাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আব্দুর রশিদকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মাসের ২০ তারিখে একই স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এক মাসের ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় মহাসড়কটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।



ফেসবুক কর্নার