November 19, 2026, 5:47 am
শিরোনাম :
ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনিয়মের তথ্য

অভয়নগর প্রতিদেক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রায় তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করে। এ সময় কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা প্রদান, দাপ্তরিক কার্যক্রম, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। এসব বিষয়ে তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণসহ একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং পরে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অনিয়মের প্রকৃত ধরন ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।
এর আগেও হাসপাতালটির অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে। স্থানীয় সচেতন মহল দুদকের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। তাঁরা এখন দুদকের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছেন।



ফেসবুক কর্নার