November 19, 2026, 4:37 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

বাকেরগঞ্জে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আটক ১

বেলাল হোসেন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক কেজি করে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর উপজেলার কলসকাঠি ইউনিয়নের কলেজকাঠি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ কামাল হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বাগদিয়া গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) কলসকাঠি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ দীপ্ত চন্দ (২৫) ও সাজিদ আব্দুল্লাহ রাফি (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। দীপ্ত চন্দ ওই এলাকার মৃত সান্টু চন্দ্রের ছেলে এবং সাজিদ আব্দুল্লাহ রাফি মৃত আনসার আলী হাওলাদারের ছেলে।
এ ছাড়া ঢাকার হাতিরঝিল এলাকা থেকে দারুস সালাম থানার মামলা নং ১০(৬)২৬ ও সেশন মামলা নং ৭৭/২১-এর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন ওরফে সাদ্দামকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। একই অভিযানে পারিবারিক ডিক্রি মামলা নং ৮৮/২৫-এর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোজাম্মেল (৪০) গ্রেপ্তার হন। তিনি বরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার