November 19, 2026, 4:33 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

তাড়াশে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারী আটক

সুলতান মাহমুদ, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ স্মৃতি ইসলাম হাওয়া (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়িঝুড়ি বাজার এলাকা থেকে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মোটরসাইকেল চালিয়ে ঝুড়িঝুড়ি বাজারে গিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও অপেক্ষা করছিলেন। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে তাড়াশ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
তাড়াশ থানার এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার