November 19, 2026, 4:36 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

বাঁশখালী-পেকুয়া সড়ক প্রশস্তকরণে গাছ অপসারণ শুরু

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে গাছ অপসারণ ও ভূমি অধিগ্রহণসংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে আনোয়ারার কালাবিবি দিঘি এলাকা থেকে সড়কের দুই পাশের পুরোনো ও বৃহদাকার গাছ কাটা শুরু হয়েছে। বন বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত তত্ত্বাবধানে পরিচালিত এ কাজের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা পর্যায়ক্রমে গাছ অপসারণ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যানজট নিরসন এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে সড়কটি প্রশস্ত করা জরুরি হয়ে পড়েছিল। প্রকল্পের নকশা অনুযায়ী সম্প্রসারণযোগ্য অংশ চিহ্নিত করা হয়েছে এবং সড়কের নির্ধারিত সীমানার মধ্যে থাকা শত শত গাছ চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টরা। সংকীর্ণ সড়কে যানবাহনের চাপের কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা ও চালকেরা উদ্যোগটি স্বাগত জানালেও গাছ কাটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশসচেতন মহল। তাঁদের মতে, পুরোনো গাছগুলো দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছিল এবং পথচারী ও যাত্রীদের ছায়া দিত। তাঁরা প্রকল্পের আওতায় পরিকল্পিতভাবে নতুন গাছ লাগানোর দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম ও সরকারি বিধিমালা অনুসরণ করেই গাছ অপসারণ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে। সড়কটি প্রশস্ত হলে যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পণ্যবাহী যানবাহনের চলাচল সহজ হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে স্থানীয়দের প্রত্যাশা।



ফেসবুক কর্নার