November 19, 2026, 4:24 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মানিকগঞ্জে বাসের চাকা বিস্ফোরিত হয়ে আহত ৩১ গার্মেন্টস শ্রমিক

ছালাম মোল্লা, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জে পল্লী সেবা পরিবহনের একটি বাসের চাকা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনায় অন্তত ৩১ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ-ঢাকা-আরিচা মহাসড়কের আকিজ টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমা গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসটির একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও সড়কে দাঁড়িয়ে থাকা একটি বন্ধ গাড়িকে ধাক্কা দেন।
আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর বাসটির চালকের দক্ষতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও রোড পারমিট নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তবে বাসটির কাগজপত্রের বৈধতা ও দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।



ফেসবুক কর্নার