November 19, 2026, 4:43 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

শিবগঞ্জ সীমান্তে  ভারতীয় মোবাইল ও পাথরবোঝাই ট্রাক জব্দ

সানাউল্লার সুমন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১০টায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপি থেকে একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ ভেতরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার পাকা রাস্তায় অভিযান চালায়।
অভিযানে পাথরবোঝাই ট্রাকটি তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৬টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক জসিম শেখকে (২৭) আটক এবং ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটি (WB-73-G-4001) জব্দ করা হয়। আটক জসিম মালদা জেলার কালিয়াচক থানার উমকান্ড তলা ডাকঘরের মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন সেখের ছেলে। জব্দ মোবাইল ফোন, পাথর ও ট্রাকের মোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসামিসহ চোরাচালানের পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার