November 17, 2026, 12:38 am

সাফে শিরোপা না জিতলেও দেশের হয়ে খেলতে গর্বিত কাজেম

অভয়নগর প্রতিবেদক

 

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। তবে দেশের হয়ে খেলতে পেরে গর্বিত ফুটবলার সৈয়দ কাজেম শাহ। সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহর বড় ছেলে কাজেম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ দলের জার্সি পরা সব সময়ই তার স্বপ্ন ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বার্তায় কাজেম লেখেন, ‘আমরা ট্রফি জিততে পারিনি, তবে আমার ভাইদের সঙ্গে দেশের পতাকা প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’ ভবিষ্যতে সমর্থকদের আরও আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি। তবে সেই লক্ষ্য অর্জনে দলের প্রত্যেককে নিজেদের পারফরম্যান্সের মান বাড়াতে হবে বলে মনে করেন এই ফুটবলার।

নিজেদের উন্নতির জন্য একসঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে কাজেম বলেন, সমর্থকদের সঙ্গে আরও স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চান তারা। বার্তার শেষাংশে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ।’



ফেসবুক কর্নার