November 17, 2026, 12:25 am

ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ঠেকাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভালোভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ইরান বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে ট্রাম্পের ওপর হামলার পরিকল্পনা করছে।

স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মুলিন বলেন, ইরানের হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র নিয়মিত গোয়েন্দা তথ্য পায়। প্রেসিডেন্টের প্রতিটি ব্রিফিংয়েই এ বিষয়ে তথ্য দেওয়া হয়। তাঁর দাবি, ট্রাম্প ও তাঁর পরিবার ইরানের প্রধান লক্ষ্য। ইরান ধারাবাহিকভাবে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে। দেশটির ড্রোন প্রযুক্তি উন্নত বলে দাবি করা হলেও যুক্তরাষ্ট্র এ ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

২০২০ সালে ইরাকের বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের বিদেশি শাখা কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। ট্রাম্পের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় তাঁকে লক্ষ্য করে প্রতিশোধের পরিকল্পনা করে ইরান। এ ছাড়া চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলার নির্দেশনাও ট্রাম্প দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার