November 17, 2026, 12:25 am

গাজায় বাধাহীন মানবিক সহায়তা চেয়ে চার দেশের আহ্বান

অভয়নগর প্রতিবেদক

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে ও বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্য। একই সঙ্গে সাম্প্রতিক বন্যায় গাজাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে বলে উল্লেখ করেছে দেশগুলো। রোববার (১৫ নভেম্বর) চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজার মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় ও মানবিক সহায়তা প্রয়োজন। অথচ প্রায় ১ লাখ ৫০ হাজার তাঁবুসহ জীবনরক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম সীমান্তে আটকে রাখা হয়েছে, যা গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেশগুলো ইসরায়েল সরকারকে মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সব ধরনের বিলম্ব বন্ধ করে দ্রুত ও বাধাহীন প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

চলতি মাসের ভারী বৃষ্টি ও বন্যায় গাজার হাজার হাজার তাঁবু ভেসে গেছে, ফলে অসংখ্য মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। বিবৃতিতে বলা হয়, শীত পুরোপুরি জেঁকে বসার আগেই পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইতিমধ্যে ১৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের অনেককেই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।



ফেসবুক কর্নার