November 19, 2026, 4:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

বাকেরগঞ্জে গভীর রাতে নিসিদ্ধ আওয়ামীলীগের মশাল মিছিল

বেলাল হোসেন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর রাতে মশাল মিছিল বের করা ও চলন্ত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তবিরকাঠী গ্রামের কাঠেরপুল এলাকায় এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীদের হাতে মশাল ও লাঠিসোঁটা ছিল। মিছিল চলাকালে মহাসড়কে চলাচলরত একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে মিছিলকারীদের অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের অভিযোগ, জনবহুল মহাসড়কে গভীর রাতে এ ধরনের মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মহাসড়ক ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, তিনি এ বিষয় জানতে পেরেছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার