November 19, 2026, 4:12 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মোনতাহেরুল হক,বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. জামাল (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর মহল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একই এলাকার বাসিন্দা। তিনি নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।’



ফেসবুক কর্নার