November 19, 2026, 3:50 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি জাহিদুল, সম্পাদক রেজাউল

নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি।

লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার প্রতিনিধি রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। ২০২৩ সালে প্রতিষ্ঠিত হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি একটি স্থানীয় স্বতন্ত্র সাংবাদিক সংগঠন।
১২ সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক আবু হাসান (আকাশ), কোষাধ্যক্ষ নাজমুল হুদা, প্রচার সম্পাদক রিফাত হোসেন এবং দপ্তর সম্পাদক নুর আমিন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রবিউল আলম, কামরুজ্জামান সুজন ও মেহেদী হাসান আশিক। সদস্য হিসেবে রয়েছেন নাজমুল হক, শরিফ উদ্দিন মোল্লা ও সজিব হোসেন।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরুল হক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্যসচিব কাজী আসাদুজ্জামান খোকন। পরে তাঁরা নবগঠিত কমিটির সদস্যদের হাতে কমিটির তালিকা তুলে দেন।



ফেসবুক কর্নার