November 19, 2026, 4:44 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

নালিতাবাড়ীতে ‘দে মিষ্টান্ন ভাণ্ডার’সহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে নালিতাবাড়ীর ‘দে মিষ্টান্ন ভাণ্ডার’সহ মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুলতান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে নিলামপট্টির দে মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী পাওয়া যায়। ভেতরে মিষ্টি তৈরির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানাতে দেখা যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্যতালিকা না থাকায় কর্তৃপক্ষকে সতর্কও করা হয়।
এ ছাড়া দক্ষিণ বাজারের হোটেল শারমিনকে মিষ্টি তৈরিতে ভেজাল পাওয়ায় ৫ হাজার টাকা, রেজাউলের জিলাপি ও গুলগুলির দোকানকে ২ হাজার টাকা এবং আব্দুল হালিমের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মধ্যবাজারের বিভিন্ন কসমেটিকসের দোকানকেও মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিকস বিক্রি না করতে সতর্ক করা হয়।



ফেসবুক কর্নার