November 19, 2026, 3:42 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

দর্শনায় তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতি

নাঈম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জংশনের অদূরে একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার মো. নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার পর (মঙ্গলবার ভোরে) দর্শনা জংশন আউটারের দুধপাথিলা মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১টার দিকে ঈশ্বরদী থেকে খালি তেলের ট্রেন নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন নজরুল ইসলাম। ঢাকাগামী নকশিকাথা ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের জন্য ট্রেনটি ওই এলাকায় দাঁড় করানো হয়েছিল।
এ সুযোগে ৪-৫ জনের একটি সশস্ত্র দল ইঞ্জিনে উঠে জানালার কাচ ভেঙে ভেতরে ঢোকে। তারা চালক ও সহকারীকে জিম্মি করে কুপিয়ে জখম করে এবং মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আহত নজরুল ইসলাম জানান, হামলার পর আহত অবস্থাতেই তাঁরা ট্রেনটি চালিয়ে পাশের উথলী স্টেশনের লুপ লাইনে নিয়ে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। ট্রেনের গার্ড মোহাম্মাদ জামাল উদ্দিন জানান, রাত ৩টা ১০ মিনিটে লোকোমাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তিনি জানতে পারেন, দুষ্কৃতিকারীরা হামলা করেছে। গিয়ে তিনি লোকোমাস্টারের হাতে দুই-তিন জায়গায় আঘাতের চিহ্ন দেখেন। স্থানীয়দের সহায়তায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উথলী স্টেশন সূত্র জানায়, ট্রেনটি এখনো স্টেশনের লুপ লাইনে রয়েছে। আহত চালকেরা ট্রেন চালানোর অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক এলে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার