November 19, 2026, 4:42 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

কচুয়ায় রাতে দোকানে আগুন, নিঃস্ব আরিফ সাইজী

আনোয়ার হোসেন রাজ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের মাঝিগাছা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন মার্কেটে গত ১৩ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ‘বিসমিল্লাহ স্টোর’ নামে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিক মো. আরিফ সাইজী মৃত চাঁনমিয়া সাইজীর ছেলে। তাঁর দাবি, এতে প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরিফ সাইজী জানান, প্রতিদিনের মতো বেচাকেনা শেষে রাতে তিনি বাড়িতে চলে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানে আগুন লাগিয়ে দিয়েছে বলে তিনি সন্দেহ করছেন। আগুনের খবর পেয়ে এসে তিনি দেখেন, দোকানের কোনো মালামাল অবশিষ্ট নেই, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আক্ষেপ করে বলেন, “এখন আমি নিঃস্ব। কী করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছি না।” আকস্মিক এ ঘটনায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার