November 19, 2026, 3:49 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

গুইবিল বিজিবি ক্যাম্পে গোপনে গরু নিলামের অভিযোগ

ফজলুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গুইবিল বিজিবি ক্যাম্পে জব্দ করা গরুর নিলামে অনিয়ম ও কারসাজির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর ২০২৬ নির্ধারিত দিনে গরু নিলামে তোলার পর কাঙ্ক্ষিত দাম না ওঠায় প্রথম দফায় নিলাম স্থগিত করা হয় এবং অংশগ্রহণকারীদের জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হয়। এ পরিস্থিতিতে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক ও সাধারণ লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগ রয়েছে, সাংবাদিক ও সংশ্লিষ্টরা চলে যাওয়ার পর কোনো ঘোষণা ছাড়া এবং আগের মতো স্বচ্ছতা না রেখে গোপনে পুনরায় নিলাম শুরু ও সম্পন্ন করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পে জব্দ করা গরুর সংখ্যা ছিল ছয়টি, অথচ গোপনে অনুষ্ঠিত ওই নিলামে তোলা হয়েছে মাত্র পাঁচটি।
বাকি একটি গরু কোথায় গেল এবং কেন এমন গোপনীয়তা রক্ষা করা হলো, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার