November 19, 2026, 3:55 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

নাটোরে গ্রামীণ ব্যাংকের ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান নৈশপ্রহরীর বরাতে জানান, রাত ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে পরপর তিনটি বোতল নিক্ষেপ করে দ্রুত চলে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। বিকট শব্দ শুনে তাঁরা বাইরে এসে আগুন নেভান। এদিকে ব্যাংকের প্রধান ফটকে এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলিলিটারের কোকাকোলার কাচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতলের সঙ্গে তেলভেজা কাপড় লাগানো অবস্থায় আগুন দেওয়ার আলামত দেখতে পেয়েছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার