November 19, 2026, 4:34 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, আটক ২

অভয়নগর প্রতিদেক

 

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় টেক্স ইউরোপ বিডি লিমিটেডের ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

একপর্যায়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জয়দেবপুর চৌরাস্তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ঘটনাস্থল থেকে রুবেল মিয়া ও রাসেল নামে দুজনকে আটক করা হয়।

শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের পদক্ষেপের পর এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি এবং ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার