November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মেঘালয় পাহাড় ও মুক্তিযুদ্ধের স্মৃতিতে সমৃদ্ধ বাঁশতলা

মো. মহিউদ্দিন জুয়েল, স্টাফ রিপোর্টার, দোয়ারাবাজার।

 

 

সুনামগঞ্জের সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা প্রাকৃতিক সৌন্দর্য ও মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ এক জনপদ। উত্তরে ভারতের সুউচ্চ মেঘালয় পাহাড়, পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা, টিলা ও হাওরবেষ্টিত সবুজ প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করছে। যথাযথ প্রচার ও অবকাঠামোগত উন্নয়ন না থাকলেও প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৃতিপ্রেমীরা এখানে ঘুরতে আসছেন। বিশেষ করে শীত ও বর্ষায় পাহাড়, মেঘ ও নদীর অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।

বাঁশতলার ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এটি ৫ নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ সাব-সেক্টর ছিল। এখানে রয়েছে শহীদ ১৩ জন বীর মুক্তিযোদ্ধার সমাধি ও বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ। এ ছাড়া ভারত থেকে নেমে আসা চিলাই নদীর ওপর নির্মিত স্লুইসগেট, ঐতিহাসিক টেংরাটিলা গ্যাসক্ষেত্র, ব্রিটিশ আমলের ট্রামরোড ও পান্ডারখাল বাঁধ দর্শনার্থীদের আকর্ষণ করে। পাহাড়ি বাতাস, নদীর স্বচ্ছ জলরাশি ও নিরিবিলি পরিবেশ স্থানীয় তরুণদেরও আড্ডা ও অবসর কাটানোর প্রিয় জায়গা হয়ে উঠেছে।

প্রকৃতিপ্রেমী, গবেষক ও ইতিহাসসচেতন ব্যক্তিদের মতে, বাংলাবাজার, বাঁশতলা ও হকনগর এলাকাকে কেন্দ্র করে পরিকল্পিত পর্যটন অঞ্চল গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজন উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যটকদের থাকার সুব্যবস্থা এবং নিরাপত্তা জোরদার করা। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করা গেলে এই সীমান্ত জনপদ দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি সৃষ্টি হবে স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ।



ফেসবুক কর্নার