November 19, 2026, 3:55 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় টুকুর

মো. রুহুল আমিন, স্টাফ রিপোর্টার।

 

 

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাসানী অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি; গণতন্ত্র ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই সামনের পথে এগিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা ভাসানী। তিনি অভিযোগ করেন, অতীতে গণতন্ত্র হরণ, নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সাইদুর রহমান সাইদ সোহরাব ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। এর আগে নেতাকর্মীরা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। এদিকে, সকাল থেকেই মাজার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষ।



ফেসবুক কর্নার