November 19, 2026, 3:55 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি স্বাধীনতা পেয়েছিল: রিজভী

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা তাঁদের মূল অনুপ্রেরণা। সিপাহি-জনতার বিপ্লবের চেতনা ও জাতীয়তাবাদী দর্শনে এ দেশের শিক্ষার্থীরা সব সময় উজ্জীবিত হয়েছে, তাই অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা হলেই ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে।
রিজভী আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য বিভীষিকাময় অধ্যায়। একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে সিপাহি-জনতার মিলিত বিপ্লবে মেজর জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে আসেন বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনার সরকার দিল্লির কাছে মাথা নত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করেছিল এবং জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলায় পুরো দেশ জেগে ওঠে। তিনি আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ শহীদদের স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ প্রমাণ করে এ দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টের জন্য নয়।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। বিএনপি ও অঙ্গসংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার