November 19, 2026, 3:55 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

রাকিবুল ইসলাম রাকিব

সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল উপজেলার কড্ডা কৃষ্ণপুর, সয়দাবাদ মধ্যপাড়া ও রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও হোসেনপুরের মৃত গোলজার হোসেনের ছেলে মো. গোলাম নবী রিপন ওরফে সাধু (৫২); রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও মদনাবাড়ী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭); ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং ঠাকুরটেক বনবাড়ীয়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১); ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ও দত্তবাড়ী গ্রামের মো. আলামিনের ছেলে মোহাম্মদ হাসান (২৪)।
এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন ৩ নম্বর বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বহুলী ইউনিয়নের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার