November 19, 2026, 2:51 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

চট্টগ্রামে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল

দিলীপ কান্তি নাথ, চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ নিরাপত্তা টহল ও নিবিড় তদারকি পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এ কার্যক্রম চালানো হয়। সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি এড়াতে জেলা প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে কোর্ট বিল্ডিং, সার্কিট হাউস ও ডিসি হিলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল দেওয়া হয় এবং নিরাপত্তা কাজে নিয়োজিতদের জরুরি নির্দেশনা দেওয়া হয়। আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশের নেতৃত্বে সদরঘাট, দেওয়ানহাট, ডাবলমুরিং ও বন্দর থানাধীন এলাকা তদারকি করা হয়। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাকের নেতৃত্বে পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানাধীন সংবেদনশীল এলাকায় বিশেষ তদারকি চলে। চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে পাঁচলাইশের ফ্লাইওভার, মুরাদপুর, বহদ্দারহাট ও কালুরঘাট বিসিক শিল্পনগরী এলাকায় যৌথ টহল পরিচালিত হয়।
টহল ও তদারকিকালে সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলার সন্ধান মেলেনি। জেলা প্রশাসকের নির্দেশনায় নগরবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এ ধরনের নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার