November 17, 2026, 7:39 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

অভয়নগর প্রতিদেক

 

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ২০টিরও বেশি শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থকদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় আওয়ামী লীগ-সমর্থকদের হামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শান্তিতে নোবেলজয়ী ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে ফারহান হক প্রতিক্রিয়া জানান।

জবাবে ফারহান হক বলেন, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।



ফেসবুক কর্নার