November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।

স্থানীয় ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এরপর আমাদের ১০ থেকে ১৫ জন লোক রেললাইন এলাকায় খোঁজখবর নিচ্ছেন। তবে প্রাথমিকভাবে সেখানে সত্যিই আগুন দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, আমরা বিষয়টি শুনেছি। এ বিষয়ে স্থানীয় গোয়েন্দা সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি। তাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, সন্ধ্যার দিকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে সকালে রেললাইনের ওপর ছাইয়ের উপস্থিতি দেখা গেছে। সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার