November 19, 2026, 2:56 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

দিনাজপুরে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা 

বিপ্লব ইসলাম  খানসামা দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনাজপুর পুলিশ লাইনস মাঠে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test—PET) অনুষ্ঠিত হয়।
এদিন পরীক্ষার প্রথম ইভেন্টে ২০০ মিটার দৌড়, দ্বিতীয় ইভেন্টে পুশআপ, তৃতীয় ইভেন্টে লং জাম্প এবং চতুর্থ ইভেন্টে হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়।
দিনাজপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সেবার ব্রতে চাকরি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রমের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার