
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলার মাটি কাটা বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি এক্সকাভেটর ও একটি ড্রাম ট্রাক আটক করে জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত ১১টা থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা পর্যন্ত নানুপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমতুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামারিতলা এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সময় যান দুটি আটক করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।
অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছে।