November 19, 2026, 3:17 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

টিকটকে পরিচয়, একসঙ্গে সংসার করতে চান দুই যুবক

মো. লিটন, মাদারীপুর জেলা প্রতিনিধি।

 

মাদারীপুরের কালকিনি উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর দুই যুবকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ভিন্ন ধর্মের এই দুই যুবক এখন একসঙ্গে জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকালবাড়িশ গ্রামে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বেল্লাল মিয়ার ছেলে মাহিন মিয়ার সঙ্গে প্রায় চার মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ওই গ্রামের রণজিৎ চন্দ্র দাসের ছেলে নবদীপ দাসের। পরিচয়ের পর নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুজনই একসঙ্গে জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। সামাজিক ও ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও তাঁরা সম্পর্কটি স্থায়ী করতে চান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দুই যুবকের বক্তব্য বা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিস্তারিত জানা যায়নি।



ফেসবুক কর্নার