November 19, 2026, 3:46 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মোংলায় ‎বিনা মামলায় আটকের পর জামিন পেলেন বিএনপি নেতা

অভয়নগর প্রতিবেদক

‎সুন্দরবনের সংরক্ষিত খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বন বিভাগের ওপর হামলার ঘটনায় আটক মোংলার চিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ খান আদালত থেকে জামিন লাভ করেছেন। জামিনে মুক্ত হয়ে গতকাল সন্ধ্যায় মোংলায় পৌছালে শত শত নেতাকর্মী বিশাল গাড়িবহর নিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
‎
‎
‎
‎সুন্দরবনের সংরক্ষিত খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং বন বিভাগের সদস্যদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গত গত ১২ নভেম্বর মোংলা থানা পুলিশ চিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ খানকে আটক করে। পরবর্তীতে তাকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
‎
‎​
‎বন বিভাগের করা ওই মামলায় মূল বিষ বিক্রেতা ও বিষ প্রয়োগকারীরা ইতোমধ্যে আটক হয়ে কারাগারে রয়েছেন। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মামলার এজাহারে মোশাররফ খানের কোনো নাম ছিল না এবং তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা বা ওয়ারেন্টও ছিল না। শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করার উদ্দেশ্যেই তাকে এই ঘটনায় জড়ানো হয়েছিল।
‎
‎
‎​শুরু থেকেই তার পরিবার ও দলীয় সহকর্মীরা দাবি করে আসছিলেন যে, তিনি সম্পূর্ণ নির্দোষ। স্থানীয় রাজনৈতিক কোন্দল ও ব্যক্তিগত শত্রুতার জের ধরে একটি কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।
‎
‎
‎​চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল খান অভিযোগ করেন, কোনো ধরনের ওয়ারেন্ট বা মামলা ছাড়াই তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। বন বিভাগের মূল মামলায় প্রকৃত অপরাধীরা আটক থাকলেও একজন ত্যাগী বিএনপি নেতাকে বিনা কারণে হয়রানি করা হয়েছে।
​মোংলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ফকিরও বলেন, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে কোনো মামলা ছাড়াই তাকে গ্রেফতার করে হেনস্তা করা হয়েছিল।
‎
‎​
‎মোশাররফ খান মোংলায় পৌছালে। তাকে বরণ করে নিতে মোংলায় শত শত নেতাকর্মী শতাধিক গাড়িবহর নিয়ে অপেক্ষা করেন। পরে একটি বিশাল গাড়িবহর মোংলা পৌর শহর ও চিলা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তার নিজ বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে পৌঁছালে অপেক্ষমাণ নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
‎
‎
‎​জামিনে মুক্ত হয়ে মোশাররফ খান গণমাধ্যমকে বলেন আমার বিরুদ্ধে গভীর চক্রান্ত করা হয়েছিল। বন বিভাগের মূল মামলায় বিষ বিক্রেতা ও প্রয়োগকারীরা আটক হলেও আমাকে কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আটক করা হয়েছিল। আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত নই। আমি বিএনপির ভোটে নির্বাচিত ওয়ার্ড সভাপতি। অপশক্তি আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই ষড়যন্ত্র করেছে।
‎
‎​স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সংশ্লিষ্ট মহল কোনো ধরনের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন।



ফেসবুক কর্নার