November 19, 2026, 3:45 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

ধামইরহাট সরকারি কলেজে প্রশংসাপত্র ও মার্কশিটে অর্থ আদায়ের অভিযোগ

Reporter Name

নওগাঁর ঐতিহ্যবাহী ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) উত্তীর্ণ শিক্ষার্থীদের জিম্মি করে মূল প্রশংসাপত্র ও মার্কশিট প্রদানের নামে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জরুরি প্রয়োজনকে পুঁজি করে কলেজ প্রশাসনের একটি অসাধু চক্র রসিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। এই অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে উল্টো শিক্ষকদের অসদাচরণ ও মানসিক হেনস্তার শিকার হচ্ছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে কলেজে অনুসন্ধানে গেলে এই অনিয়মের চিত্র উঠে আসে।
রসিদ ছাড়াই অর্থ আদায় ও শিক্ষার্থীদের ক্ষোভ।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য কলেজের মূল প্রশংসাপত্র ও মার্কশিট উত্তোলন করা বাধ্যতামূলক। কিন্তু কাগজপত্র তুলতে গেলেই বিপত্তিতে পড়তে হচ্ছে তাদের। অভিযোগ উঠেছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌশাদ হোসেন ও অফিস সহকারী হামিদুর রহমানের যোগসাজশে কোনো প্রকার সরকারি রসিদ ছাড়াই জনপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিংবা রসিদ চাইলে কাগজপত্র আটকে রাখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি নিয়মের বাইরে ও বিনা রসিদে এই টাকা কেন নেওয়া হচ্ছে—এমন প্রশ্ন করায় আমাদের সাথে চরম দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ করা হয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠানে আমাদের এভাবে জিম্মি করা হবে তা কল্পনাও করিনি।”
অনিয়মের তথ্য ও ফুটেজ সংগ্রহের জন্য সংবাদকর্মীরা কলেজে উপস্থিত হলে প্রশাসনজুড়ে অস্বস্তি ও তোলপাড় শুরু হয়। শুরুতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌশাদ হোসেন এবং অভিযুক্ত অফিস সহকারী হামিদুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা চালান।
তবে পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌশাদ হোসেন বলেন, “পূর্বের নিয়ম অনুযায়ীই এই টাকা নেওয়া হয়ে আসছে, এ বিষয়ে আমার নতুন করে বলার কিছু নেই।” একপর্যায়ে সাংবাদিক ও স্থানীয় সচেতন মহলের চাপের মুখে তিনি অনিয়মের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে জানান, “এখন থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আর এই টাকা নেওয়া হবে না।”
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে এমন অর্থ আদায়ের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের হয়রানি করার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট তদন্ত সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রচলিত বিধি মোতাবেক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার