November 19, 2026, 3:46 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ,

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরোর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ২৩ মিনিটে শহরের হরিণখানা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং একটি স্প্লিন্টার ঘরের ভেতরে প্রবেশ করে। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না হাদিউজ্জামান হিরো। বাড়ির সিসিটিভি ফুটেজে এক যুবককে বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে।
বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১টা ২৩ মিনিটের দিকে এক যুবক বাড়ির সামনে এসে একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও অন্যান্য আলামত উদ্ধার করে।
অধ্যাপক হাদিউজ্জামান হিরো বলেন, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে বাড়ির কাছাকাছি এসে মানুষের জটলা দেখতে পান। পরে জানতে পারেন, কিছুক্ষণ আগেই তাঁর বাড়িতে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে ঘরের পাশের কার্নিশ ক্ষতিগ্রস্ত হয় এবং জানালার কাচ ভেদ করে একটি স্প্লিন্টার ভেতরে প্রবেশ করে। ঘটনার পরপরই পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁর ধারণা, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু দুষ্কৃতকারী অর্থের বিনিময়ে অপরাধী চক্রকে ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সারা দেশে আতঙ্ক সৃষ্টি ও লকডাউন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে নাশকতা চালানো হচ্ছে বলে তাঁদের আশঙ্কা। এরই অংশ হিসেবে হাদিউজ্জামান হিরোর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। বাড়ির আশপাশের দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশকে দেওয়া হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এম এ সালাম আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির পক্ষ থেকে আজ বিক্ষোভ মিছিলের কর্মসূচিও নেওয়া হয়েছে ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



ফেসবুক কর্নার