November 18, 2026, 7:40 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

অভয়নগর প্রতিবেদক

 

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। বুধবার রেজিস্টার্ড ডাক ও ইমেইলে পাঠানো নোটিশে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। নোটিশে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক ও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। ভারতে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে। তাকে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো, বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে তার আত্মসমর্পণের ব্যবস্থা এবং পুলিশের বিশেষ দল দিয়ে গ্রেপ্তারের প্রস্তাবও দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, হাইকমিশন থেকে ট্রাভেল পাস দিয়ে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ বিমানে পুলিশি পাহারায় তাকে দেশে আনা যেতে পারে। দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী টুঙ্গিপাড়ার বাড়িকে বিশেষ সাব-জেল ঘোষণা করে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সেখানে নেওয়ার প্রস্তাব দিয়েছেন আইনজীবী। পাশাপাশি আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের সুযোগ এবং অন্যান্য মামলায় ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার