
বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এসব অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ ও পুরোপুরি ধ্বংস করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ঐতিহাসিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শি জিনপিং বলেন, পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ ও ধ্বংস করতে হবে। পাশাপাশি গড়ে তুলতে হবে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব।
তিনি আরও বলেন, পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এমন যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। এ ধরনের যুদ্ধ প্রতিরোধে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।