June 24, 2026, 7:15 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

সোনামসজিদ স্থলবন্দরে ৮০ মেট্রিক টন ভারতীয় বাসমতি চাল জব্দ

সানাউল্লাহ সুমন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সানাউল্লাহ সুমন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।
ভারত থেকে আমদানি করা সাধারণ চালের আড়ালে নিষিদ্ধ বাসমতি চাল আমদানির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ৮০ মেট্রিক টন চাল জব্দ করেছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার ওমর মবিন।
কাস্টমস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ‘শশী ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান সাধারণ চাল ঘোষণা দিয়ে ভারত থেকে প্রায় ৮০ মেট্রিক টন চাল আমদানি করে। তবে বস্তায় কোনো স্টিকার না থাকায় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে চালগুলোর নমুনা সংগ্রহ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরীক্ষার জন্য পাঠানো হয়।
সোমবার কুয়েট থেকে প্রাপ্ত পরীক্ষার প্রতিবেদনে জানানো হয়, আটক করা চালগুলো আসলে ভারতীয় বাসমতি চাল। ফলে কাস্টমস কর্তৃপক্ষ ওই চাল জব্দ করে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
কাস্টমসের ডেপুটি কমিশনার ওমর মবিন বলেন, “বাসমতি চাল আমদানিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ‘শশী ট্রেডার্স’ সাধারণ চাল হিসেবে ঘোষণা দিয়ে কাস্টমসকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চাল আমদানি তুলনামূলকভাবে কমলেও, এই ঘটনায় বন্দর নিরাপত্তা ও আমদানি তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



ফেসবুক কর্নার