November 24, 2026, 12:14 pm
শিরোনাম :
দীঘিনালার নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন বাঁশখালীর সন্তান সাদাত হোসেন দাখিল পরীক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা শিক্ষাবোর্ড সংযোগ সড়কহীন ১৮ কোটি টাকার দুই সেতুতে শুকানো হচ্ছে ফসল আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেটবাসী, মশারি টানিয়ে প্রতিবাদ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের মাহি, গ্র্যান্ড ফিনালে আজ রাতে ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় ইমাম আব্দুর রহমানের পিতৃত্ব প্রমাণ প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না

দাখিল পরীক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা শিক্ষাবোর্ড

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি।

২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এবং বিলম্ব ফিসহ ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের নির্ধারিত ফি জমা দেওয়ার শেষ সময় যথাক্রমে ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনায় নিয়ে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুসারে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর।
অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। এ ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর।
বোর্ডের আওতাধীন দাখিল পর্যায়ের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধানদের পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ ছাড়া ২৭ অক্টোবর প্রকাশিত দাখিল পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছিল।



ফেসবুক কর্নার