November 24, 2026, 1:12 pm
শিরোনাম :
ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের দীঘিনালার নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন বাঁশখালীর সন্তান সাদাত হোসেন দাখিল পরীক্ষার্থীদের সুখবর দিল মাদ্রাসা শিক্ষাবোর্ড সংযোগ সড়কহীন ১৮ কোটি টাকার দুই সেতুতে শুকানো হচ্ছে ফসল আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মহিউদ্দিন জুয়েল, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।

 

সুনামগঞ্জের ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সানোয়ার হোসেন সবুজ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের কদ্দুছ আলীর ছেলে এবং ছাতক আমলি আদালতের সিআর-১৬৭/২৫ নম্বর মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার (২৩ নভেম্বর) থানার এএসআই শহিদুল ইসলাম ও এএসআই জয়নুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হলদিউরা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের ধরতে থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সানোয়ার হোসেনকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকাবাসী আশা করছেন, এ ধরনের অভিযানে অপরাধীদের দৌরাত্ম্য কমবে। পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার