November 24, 2026, 1:41 pm
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর বেনাপোলে বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার দিরাইয়ে নামজারির আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে ভূমি অফিসের গাড়িচালক লামায় অবৈধ বালুর সাত পয়েন্টে অভিযান ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের

বেনাপোলে বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

রমজান আলী, বেনাপোল বন্দর প্রতিনিধি।

 

যশোরের শার্শার বেনাপোলে ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা তবিবুর রহমান তবির বাসভবনে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ৮৯১ ও ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে তাঁরা এ মিছিল বের করেন। এর আগে রোববার রাতে ছোট আঁচড়া এলাকায় নিজ বাসভবনের গেটের সামনে বোমা হামলার শিকার হন তবিবুর রহমান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা লোকমান হোসেন। তাঁরা দুজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিছিল থেকে শ্রমিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আহত তবিবুর রহমানকে দেখতে তাঁর বাসভবনে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পাশে থাকার আশ্বাস দেন।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত ফেসবুক স্ট্যাটাসে হামলার নিন্দা জানান। তাঁর দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে থাকা তবিবুর ও লোকমান বাসভবনের গেটের সামনে হামলার শিকার হন। তিনি প্রশাসনের প্রতি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের বিচারের আহ্বান জানান। এ ঘটনায় অভিযুক্তদের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার