November 26, 2026, 11:43 am
শিরোনাম :
কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ঢাকায় পৌঁছেছেন ‘বিলিয়নেরা’খ্যাত পপতারকা ওটিলিয়া মিমির আইনি বিয়ে আজ, ডিসেম্বরে পাহাড়ে মূল আয়োজন পাকিস্তানি ওয়েব সিরিজ নিষিদ্ধের দাবিতে মোদিকে চিঠি নাচোলে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত, ১ গোলে ভূমি ফুটবল দলের জয় চেহারা নিয়ে কটাক্ষ, ‘দয়া করে আমাকে শ্বাস নিতে দিন’ কোরআন পাঠেই জীবনের কঠিন সময়ে শান্তি খুঁজে পান শেহেরিয়ার বিস্ফোরক মামলায় আনারকন্যা ডরিনের তিন দিনের রিমান্ড চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি চুরির পরিকল্পনা ফাঁস হওয়ায় শিক্ষক পরিবারে চারজনকে হত্যা

বিস্ফোরক মামলায় আনারকন্যা ডরিনের তিন দিনের রিমান্ড

অভয়নগর প্রতিবেদক

 

যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ভোরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে দুপুরে ডরিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ। আবেদনে বলা হয়, মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডে ডরিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া কৌটার অংশ, টিনের টুকরা, ১২টি তারকাঁটা ও একটি ছোট কাচের টুকরা জব্দ করে। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।



ফেসবুক কর্নার