November 26, 2026, 12:05 pm
শিরোনাম :
কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ঢাকায় পৌঁছেছেন ‘বিলিয়নেরা’খ্যাত পপতারকা ওটিলিয়া মিমির আইনি বিয়ে আজ, ডিসেম্বরে পাহাড়ে মূল আয়োজন পাকিস্তানি ওয়েব সিরিজ নিষিদ্ধের দাবিতে মোদিকে চিঠি নাচোলে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত, ১ গোলে ভূমি ফুটবল দলের জয় চেহারা নিয়ে কটাক্ষ, ‘দয়া করে আমাকে শ্বাস নিতে দিন’ কোরআন পাঠেই জীবনের কঠিন সময়ে শান্তি খুঁজে পান শেহেরিয়ার বিস্ফোরক মামলায় আনারকন্যা ডরিনের তিন দিনের রিমান্ড চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি চুরির পরিকল্পনা ফাঁস হওয়ায় শিক্ষক পরিবারে চারজনকে হত্যা

কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুল আলম। এ সময় বিভিন্ন পর্যায়ের অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।



ফেসবুক কর্নার