April 23, 2026, 7:33 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

রূপসায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতর

Reporter Name

 

রাজু আহমেদের খুলনা—

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপসা উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার পালেরহাট বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আজিজুল বারী হেলালের পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা শেখ জাহিদুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন সার্চ কমিটির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন সার্চ কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান, বাঁশির মোল্লা, কামরুল মোল্লা, নিয়াম মল্লিক, টুটুল, শেখ ফারুক মোল্লা, ইয়ামিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ও জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব। এই কর্মসূচির উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে জাতীয় মুক্তির এ আন্দোলনে সম্পৃক্ত করা।
লিফলেট বিতরণ শেষে তারা নন্দনপুর ৮নং ওয়ার্ড আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন। সেখানে আলহাজ্ব শাকিম আহমেদ জমাদ্দারের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন।



ফেসবুক কর্নার