August 15, 2026, 1:24 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

দেশে চলমান পরিস্থিতি কারণে  সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবির ব্যাপক তল্লাশি অভিযান

অভয়নগর প্রতিবেদক

খুলনা এনসিপি বিভাগের প্রধানের মোতাবেক শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে যশোরের বেনাপোল সীমান্তজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য দুর্বৃত্তরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বেনাপোলের বিভিন্ন সীমান্ত পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম শুরু করেছে।
ঘটনার পরপরই বেনাপোল স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা, আমড়াখালী, পুটখালী, বাহাদুরপুর, রঘুনাথপুরসহ একাধিক ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টে বিজিবির অতিরিক্ত টহল জোরদার করা হয়। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ প্যাসেজ ও সন্দেহভাজন চলাচলপথ সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় রাতদিন টহল বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয়দের চলাচলের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। কোনোভাবেই যেন অপরাধের সঙ্গে জড়িত কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে একদিকে নিরাপত্তার অনুভূতি তৈরি হলেও অন্যদিকে সীমান্ত এলাকায় চলাচলে কিছুটা কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে।
প্রসঙ্গত, শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেনাপোল সীমান্তে এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।



ফেসবুক কর্নার