April 23, 2026, 8:54 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ঝিকরগাছায় নাতজামাইয়ের হাতে নানা খুন, আহত আরও চারজন

আশরাফুজ্জামান বাবু ঝিকরগাছা যশোর

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে নাতজামাইয়ের হাতে নানা শ্বশুর খুন হয়েছেন। নিহতের নাম মহিউদ্দিন (৭০), তিনি মৃত বজলুর রহমানের পুত্র। এ ঘটনায় উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিউদ্দিনের নাতনীর সঙ্গে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজের ছেলে তবিবরের বিয়ে হয় তিন বছর আগে। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। রবিবার রাত ৯টার দিকে তবিবর তার ৫-৬ সহযোগী নিয়ে মহিউদ্দিনের বাড়িতে এসে সাবেক স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মহিউদ্দিন ও পরিবারের সদস্যরা বাধা দিলে তবিবর ও তার দল চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে মহিউদ্দিন, তার স্ত্রী তাজুমা বেগম (৬০) ও আত্মীয় আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করলে তবিবরের সঙ্গে থাকা দুইজন আহম্মদ আলী (২৬) ও মোহন (৩০) গণপিটুনিতে আহত হন।আহতদের প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান।



ফেসবুক কর্নার