June 24, 2026, 7:27 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্মে চাঞ্চল্য

Reporter Name

নিজস্ব প্রতিবেদক |
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের জাহান আরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক বিরল ঘটনার জন্ম দিয়েছেন চৈতি মণ্ডল নামে এক মা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি দুই মাথা ও এক দেহবিশিষ্ট নবজাতক ছেলে শিশুর জন্ম দেন। অস্ত্রোপচার পরিচালনা করেন চিকিৎসক ডা. নরেশ চন্দ্র বড়াল।
চৈতি মণ্ডল (২০) পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রামে। চিকিৎসক ডা. বড়াল জানান, গর্ভাবস্থায় প্রথমে পটুয়াখালীতে চিকিৎসা নিলেও পরে প্রসববেদনা শুরু হলে তাঁকে নেছারাবাদের জাহান আরা হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসনোগ্রামে দুটি শিশুর অস্তিত্ব দেখা গেলেও অস্ত্রোপচারের সময় বোঝা যায় এটি আসলে একই দেহে দুটি মাথাবিশিষ্ট শিশু—যাকে চিকিৎসা বিজ্ঞানে ‘কনজয়েনড টুইন’ বলা হয়।
তিনি আরও জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মা ও নবজাতক উভয়েই প্রাথমিকভাবে সুস্থ ছিলেন। তবে শিশুটির শারীরিক জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বিরল এ শিশুর জন্মের খবর জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অনেক মানুষ শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন। বর্তমানে মা চৈতি মণ্ডল চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছেন। স্থানীয়রা দরিদ্র পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং সরকারি সহায়তার দাবি



ফেসবুক কর্নার