August 15, 2026, 2:36 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ভারতে বড়দিন উদযাপনে হামলা-ভাঙচুর, আটক ৪

অভয়নগর প্রতিবেদক

ভারতের একাধিক স্থানে বড়দিনের উৎসবে হামলা চালিয়েছে উগ্রপন্থীরা। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অনুষ্ঠানস্থলে, ভাঙচুর করা হয়েছে সান্তা ক্লজের মূর্তিও। এ ঘটনায় আটক করা হয়েছে চার সন্দেহভাজনকে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুসহ একাধিক ভারতীয় গণমাধ্যম।

ঘটনাগুলোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, উগ্র স্লোগান দিয়ে বড়দিনের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে উত্তেজিত মব। এ সময় শপিংমলের ভেতরে ঢুকেও তাণ্ডব চালায় তারা।
আসাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যেই এ ধরনের হামলা-ভাঙচুরের খবর পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে, এসব ঘটনার পেছনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল, আরএসএসের মতো কট্টরপন্থা দলগুলোর হাত রয়েছে। জড়িত সন্দেহে আটকও করা হয়েছে চারজনকে।
এছাড়া, আরও বেশকিছু স্থানে বড়দিনের অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মানুসারীদের হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।



ফেসবুক কর্নার