June 24, 2026, 8:22 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনা, অন্তত ১০ জনের প্রাণহানি

অভয়নগর প্রতিবেদক

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩২ জন। খবর বার্তা সংস্থা এএফপির।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির ভেরাক্রুজ রাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাজ্যের জন্তেকোমাটলান শহরে বড় দিনের উৎসব চলার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাজধানী মেক্সিকো সিটি থেকে চিকনটেপেক গ্রামের দিকে যাচ্ছিল।

জন্তিকমাটলান শহরের মেয়রের অফিস থেকে বলা হয়, নিহতদের মধ্যে ৯ জন পূর্ণবয়স্ক এবং এক শিশু রয়েছে। ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মূলত, যানবাহনের কারগরি ত্রুটি ও অতিরিক্ত গতির কারণে মেক্সিকোতে প্রায়ই বাস ও ট্রাক দুর্ঘটনা ঘটে থাকে। গত নভেম্বরে দেশটিতে একই ধরনের দুর্ঘটনায় মিচোয়াকান রাজ্যে ১০ জন নিহত ও ২০ জন আহত হয়।



ফেসবুক কর্নার